1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত আসন নীলফামারী -৩ মনোনয়ন ফরম জমা দিলেন ইফ্ফাত আরা জান্নাত দিশা ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১, আহত অন্তত ২০ জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: আন্দালিব রহমান পার্থ ভোলায় অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক আটক বিজু উৎসবে পার্বত্য জেলায় ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ গণভোটের রায় অমান্যের অভিযোগে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ভোলায় নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত লংগদুতে নদীতে ফুল গজানোর মধ্য দিয়ে বিজু উদযাপন শুরু পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ

পটুয়াখালীর তিন উপজেলায় নতুন মুখ বিজয়ী

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নতুন মুখগুলি বিজয়ী হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের অধীনে গত ২১ মে এ তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস মার্কার প্রার্থী মোসারেফ হোসেন খান। তিনি ভোট পেয়েছেন ৪২,৩২৫। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী আঃ মোতালেব হাওলাদার পেয়েছেন ৩০,১০১ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫০,৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক প্রার্থী মো. আনিচুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী তালা মার্কা প্রার্থী মোঃ মাহমুদ রাহাত পেয়েছেন ৩৭,৭১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী মোসাঃ মরিয়ম বেগম ৫০,৩৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রজাপতি প্রতীক প্রার্থী ঝরনা বেগম পেয়েছেন ৩৮,৮৫২ ভোট। এ উপজেলায় ২,৯৭,৬০৭ ভোটারের মধ্যে ৯৪,৮৩২ ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ৪২১১ ভোট বাতিল হয়েছে।

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে ১২,১৪১ ভোটে নির্বাচিত হয়েছেন টেলিফোন মার্কার প্রার্থী মোঃ ইকবাল হোসেন। তার নিকট প্রতিদ্বন্দী মোটর সাইকেল মার্কার প্রার্থী মো. বশির উদ্দিন পেয়েছেন ১০,৪৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়াম্যান পদে ২১,১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক প্রার্থী মো. তমিজ উদ্দিন। তার নিকট প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ১৪,৪০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক প্রার্থী সামসুন্নাহার ডলি। তিনি ভোট পেয়েছেন ৩৩,০৪৩। তার নিকট প্রতিদ্বন্দী কলস প্রতীকের প্রার্থী মনিরা বেগম পেয়েছেন ১২,৮১২ ভোট। এ উপজেলায় ৪৫,৮২৮ ভোটারের ৪৭,৪১৬ টি প্রদত্ত ভোটের ১৫৮৮ ভোট বাতিল হয়েছে।

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ওয়ানা মার্জিয়া (নিতু) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৫,১৯৪ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহম্মদ সাহিন (ঘোড়া) পেয়েছেন ৩০,১৪৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ নিয়ে নির্বাচিত হয়েছেন ফরিদ আহসান কচিন। তিনি ভোট পেয়েছেন ৪১,৮৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রিফাত হাসান সজিব (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৫,৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল নিয়ে ৩১,৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন তহমিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী হেলেনা বেগম কলস প্রতীক পেয়েছেন ৩১,৩৩৩ ভোট। এ উপজেলায় ২,৪১,৮৭৩ টি ভোটারের মধ্যে প্রদত্ত ৭৫,৩৪৩ ভোটের ১৬৩৯ টি বাতিল হয়েছে বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট