1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চালু থাকবে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি ঢাকার বিভিন্ন অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের চলাচলের সুবিধার্থে এগুলো চালু রাখার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকায় ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা, ভ্যান এবং জরাজীর্ণ মোটরযান চালানো বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশের পর এখন ব্যাটারিচালিত রিকশাগুলো চলাচল করতে পারবে।

নিম্ন আয়ের মানুষদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট