1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মোঃআল আমিন,মাধবপুর,হবিগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  আজ  (২০মে) সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ  প্রতীক বরাদ্দ করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

এতে চেয়ারম্যান পদে বর্তমান মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম (আনারস), চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাবিবউল্লাহ সুচন (শালিক পাখি)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আঃআজিজ,(চশমা) মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী (বই), সৈয়দ সামসুল আরেফিন রাজিব(তালা), আসাদুজ্জামান গেন্দু(টিয়া পাখি), মোঃসোলাইমান (টিউবওয়েল ), ধীরা নায়েক (মাইক),

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃসেলিনা আক্তার (কলস মার্কা ), জাহানারা আক্তার শেলি (ফুটবল), ফাতেমা তুজ জহুরা রিনা(পদ্মফুল), আছমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), মার্কা পেয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।

৪র্থ দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৩ই জুন।৫ই জুন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট