1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৩১ ঘণ্টা পর দুমকিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার খলিসাখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে উত্তাল মিরপুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

তাদের দাবি, এই বাহনটি সড়কে চালানোর অনুমতি দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মোস্তাক আহমেদ।

তিনি জানান, মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো তারা রাস্তা ছাড়েননি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক অবস্থান নিয়েছেন। তাদেরকে শান্ত করার জন্য সেখানে থানা পুলিশ সদস্যরা আছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু চালকরা দাবি না আদায় পর্যন্ত কিছু মানবেন না বলে জানিয়েছেন।

অন্যদিকে পল্লবী এলাকার পূরবী সিনেমা হলের সামনে সকালে চালকরা রাস্তায় নেমেছিলেন। পরে তারা সেখানে ভাঙচুর চালান। সেখান থেকে মিরপুর-১০ এলাকায় এসে জড়ো হন তারা।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, সকাল ৯টায় ব্যাটারিচালিত রিকশার চালকরা সেই এলাকায় নেমেছেন। তাদের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না সড়কে। এতে দুর্ভোগে পড়েন শত শত মানুষ। প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকায় কোনো যানবাহন চলছে না। মিরপুর-১০ থেকে ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না তারা।

ব্যাটারিচালিত রিকশার চালকরা একযোগে মিরপুর পল্লবী আগারগাঁও তালতলা কালশি মিরপুর-১৩ এলাকায় নেমে আন্দোলন করছেন বলে জানা গেছে।

তারা সকাল থেকেই বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিছিল এবং মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট