1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

রাজশাহী জেলা স্বাচিপ’র নতুন সভাপতি ডা: জাহিদ ও সম্পাদক ডা: অর্ণা

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালের সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাজশাহী জেলার সভাপতি নির্বাচিত হয়েছে ডাঃ জাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা৷

রোববার (১৯ মে) সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপ এর প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর, রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথি ও উদ্বোধক সহ সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডাঃ চিন্ময় কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (সাগর)।

সঞ্চালনা করেন স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

সম্মেলনে আরো বক্তব্য দেন বিএমএ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বিকেল ৪টায়। বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় অধিবেশন শেষে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবকের প্রস্তাবে রাজশাহী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি নির্বাচিত হয় ডাঃ জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা৷

প্রসঙ্গত, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের জৈষ্ঠ কন্যা। একাধারে তিনি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়াও ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের মেডিকেল কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে আসছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্বাচিপের সভাপতি পদে নির্বাচিত হয়েছে ডাঃ মাহবুবুর রহমান খান ও সাধারণ সম্পাদক ডাঃ রকিব সাদী৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট