1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

পায়রা বন্দরে প্রথম বিদেশী জাহাজের আগমন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা আজ একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে লাইমস্টোন নিয়ে পানামা’র পতাকাবাহী একটি জাহাজ (জেন) নোঙ্গর করেছে।

দুবাই থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে এই জাহাজটি বাংলাদেশে এসেছে। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজ করে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে এটি পায়রা বন্দরের জেটিতে নোঙ্গর করেছে। ২০০ মিটার দীর্ঘ এই বিদেশী জাহাজটির জেটিতে নোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, “আজ পরীক্ষামূলকভাবে একটি বিদেশী জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন।”

২০১৩ সালে পায়রা বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০১৬ সাল থেকে বহি:নোঙ্গর অপারেশন চলছে। প্রথম জেটি উদ্বোধনের পর এখন নিয়মিত আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। জেটির সংযোগ সড়ক ও সেতু নির্মাণসহ আনুষঙ্গিক কাজগুলো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট