1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

একটি ঘরের অভাবে মেয়ে বিবাহ দিতে পারছেন না অসহায় পিতা

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

একটি ঘরের অভাবে মেয়ের বিবাহ দিতে পারছেন না অসহায় এক পিতা।

ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাবেক মেম্বার পোড়াদিয়া গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন (৬০) এর। তিনি পলিথিনের ছাউনি আর পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন স্ত্রী ও কলেজ পড়ুয়া বিবাহযোগ্য কন্যা সন্তান নিয়ে।

অসহায় এই পিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, দিতে পারতাম মেয়ে বিয়ে।
তিনি আরও বলেন, আমার কোন পুত্র সন্তান নেই, তিনটি মেয়ে আছে, ছোট মেয়ে কলেজে পড়ে। লেখাপড়ার খরচ জোগাতে হয় মানুষের কাছে সাহায্যে চেয়ে। মাছ ধরা আমার নেশা ছিলো, মাছ বিক্রি করে কোনমতে সংসার চলছিলো। কিন্ত নিয়তির খেলা আমি হঠাৎ স্টোক করে অসুস্থ হয়ে পড়ছি।

মানুষের সেবা করাই যার কাজ আজ তিনি নিজেই অসহায় জীবন যাপন করছেন। কখনো তিনি অসহায়ত্বের কথা কাউকে বলেননি। পলিথিনের ঘরেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসবাস করছেন তিনি। সাংবাদিক দের / মিডিয়ার মাধ্যমে প্রচারের অনুরোধ করে বলেন, সরকারি ভাবে একটি ঘর পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট