1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর ব্যাপক প্রচারণা

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,আত্রাই ,নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই ঘনিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, তৃতীয় ধাপে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সনৎ কুমার প্রামানিক গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। শনিবার সকাল ৮টা থেকে উপজেলার ভোঁপাড়া, ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট থেকে প্রচারণা শুরু করেন।

সদর ইউনিয়ন ও ভোঁপাড়ার বিভিন্ন গ্রামে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালান। এ সময় ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে প্রার্থীর ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।

এ সময় তার কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিত ছিলো। চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সনৎ কুমার প্রামানিক জানান, আমি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতি ও সামাজিক এবং সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এজন্য এলাকায় আমার একটা পরিচিতি রয়েছে এবং এলাকার মানুষ আমায় দলবল নির্বিশেষে ভালোবাসে।

আমি আত্রাই উপজেলার সবচেয়ে বড় দুটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতার সহিত দীর্ঘ সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি।(১) কাশিয়াবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (২)আহসান উল্লাহ্ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়।সেই সাথে আমি আত্রাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতির (সাবেক) দায়িত্ব পালন করেছি স্বচ্ছতার সহিত।আমি আরও দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহ-সভাপতির (আত্রাই-উপজেলা)।বর্তমানে আমি নওগাঁ জজ কোর্টের একজন আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছি।

এখন আমি এলাকার জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে দাঁড়িয়েছি।ভোটারদের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদি বিপুল ভোটে জয়লাভ করবো।উল্লেখ্য, আগামী ২৯ মে আত্রাই উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট