1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

১ দফা দাবিতে গ্রাম পুলিশ সদস্যদের লাগাতার অবস্থান কর্মসূচি

জোবায়ের সাকিব, স্টাফ রিপোর্টার,ঢাকা
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশ চাকুরি জাতীয়করণ বহালের ১ দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি।গত ২৯ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। উপস্থিত গ্রাম পুলিশদের সদস্যরা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ছাড়া তারা বাড়ি ফিরে যাবে না।অবস্থান কর্মসূচির সভাপতি জনাব লাল মিয়া বলেন-১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া পে স্কেলে প্রজ্ঞাপন পত্র ০১-০১-১৯৭৬ ইং তারিখে জারীকৃত পরিপত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি।তাছাড়া বাংলাদেশ সরকার, ২০০৯ সালে জাতীয় করণের পরিপত্র জারি করেন এবং ২০১১ সালে জাতীয় করনের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় করনের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নাম মাত্র ৬৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা বেতন দেওয়া হচ্ছে, তাও আবার অনিয়িমিত। গেজেট মোতাবেক বেতন না দেওয়া হলেও গেজেট মোতাবেক নিয়োগ বিধান শাস্তির বিধান ও গেজেট সহ অন্যান্য সরকারি চাকুরিজীবিদের মতো দ্বায়িত্ব পালনসহ বাহিনীর ন্যায় ২৪ ঘন্টা দ্বায়িত্ব পালন করানো হচ্ছে। এই নাম মাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের।
তাই সরকারের ২০১১ সালের জাতীয়করণের গেজেট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন দাবি মানা না হলে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট