1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন

আওয়ামী লীগই সবচেয়ে শক্তিশালী ও জনগণের কাছে গ্রহণযোগ্য দল: প্রধানমন্ত্রী

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই দেশের সবচেয়ে শক্তিশালী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আজ গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতারা তাঁকে শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা তখন বিদেশে থাকায় বেঁচে যান। পরবর্তীতে তিনি ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ১৭ মে স্বদেশে ফিরে আসেন।

স্বদেশ প্রত্যাবর্তনের সেই সময়কার ঘটনাবলী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান তাঁকে বাড়ি ও গাড়ি দেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ বঙ্গবন্ধুর খুনিদের কাছ থেকে কিছু গ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।

আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিরলস সংগ্রাম করতে হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনা, কারফিউ, মার্শাল লর প্রতিবাদ করতে হয়েছে। দেশের মানুষের মধ্যে আশার আলো জ্বালাতে হয়েছে।”

বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কিছুটা হলেও সফল হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, নেতা হওয়ার চেয়ে মানুষের জন্য কতটা করা গেছে, তাই বড় বিষয়।

এছাড়া যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ যাঁরা করেছেন, তাঁরাই অপরাধী হয়ে গেলেন। আর যারা বিরোধিতা করেছিল, তারাই ক্ষমতায় এসেছিল।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট