1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

কুড়িগ্রামে বিএনপির ৪ নেতা বহিষ্কার

মুহাম্মদ রাসেল উদ্দিন, নাগেশ্বরী ,কুড়িগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রামের দুটি উপজেলার ২ বিএনপি নেতা ও ২ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার, নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন অনন্যা, মহিলা দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে (অভিযুক্তদের) বহিষ্কার করা হলো। এর আগে গত ১৩ মে তাদের কারণ দর্শানোর চিঠি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

চিঠির অনুলিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত চারজনের মধ্যে ফরিদুল ইসলাম শাহিন শিকদার চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ পর্যায়ের ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেদি হাসান নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীক, আমেনা খাতুন অনন্যা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীক ও ফেরদৌসি বেগম ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্র তাদেরকে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট