1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

গাজায় ইসরায়েলি বর্বরতাঁকে গণহত্যা বলতে নারাজ আমেরিকা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গাজায় শিশুসহ ফিলস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন সত্ত্বেও বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন পদক্ষেপকে ইসরায়েলের জন্য ঢাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের বিষয়ে এক সাংবাদিক একাধিকবার জিজ্ঞাসা করলেও সুলিভান ইসরায়েলের আগ্রাসনকে হত্যা হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানান।

ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এর প্রতি সংহতি জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও। তারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের জন্য সাহায্য ও সহায়তা সরবরাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

যদিও আমেরিকার পশ্চিমা মিত্রসহ সংখ্যাগরিষ্ঠ দেশ গণহত্যার ডাকে সোচ্চার হয়ে উঠেছে। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলি সরকারকে সমর্থন অব্যাহত রেখেছে।

সুলিভানের এই প্রতিক্রিয়া আবারও বাইডেন প্রশাসনের মানবাধিকারকে সর্বজনীন করার দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকার শিক্ষার্থীরাও ইসরায়েলের প্রতি মার্কিন নীতিকে দ্বিচারিতা হিসেবে মনে করছেন। কারণ তারা গাজার গণহত্যার বিষয়টিকে দেখেও না দেখার ভান করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট