1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার গলাচিপায় বাকপ্রতিবন্ধীকে মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি বাউফলে ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭, এমপিও সুবিধা নিয়ে প্রশ্ন পটুয়াখালী শহরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত

দেশব্যাপী আবারও ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ একাধিক জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ প্রেক্ষিতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, নেত্রকোনা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে সপ্তাহের কিছুদিন ঝড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোতে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার প্রধানত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষাংশে আবার বৃষ্টি/বজ্রবৃষ্টি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

এই তাপপ্রবাহের কারণে দেশব্যাপী জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে খেতমজুর, শিক্ষার্থী ও গৃহীণীরা বেশি ভুগছেন। নগর এলাকায় বিদ্যুৎ খরচ বেড়েছে। অনেকে গরমের জন্য নানা রোগেও আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসকরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট