1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার

নতুন নকশায় টঙ্গী যাচ্ছে মেট্রোরেল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

ঢাকাবাসীর জন্য আনন্দের খবর। রাজধানীতে মেট্রোরেল নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হচ্ছে। প্রাথমিক পরিকল্পনার পরিবর্তন করে এবার উত্তরা থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত নতুন একটি রুট যোগ করা হচ্ছে। ফলে উত্তরার বাসিন্দারা ভবিষ্যতে দুটি রুটে মেট্রোরেলের পরিষেবা পাবেন।

মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিকল্পনায় উত্তরার দিয়াবাড়ি থেকে সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল বিস্তৃত করার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত হচ্ছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে আশুলিয়া রুটটি বাতিল করে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল নেওয়া হবে।

এ লক্ষ্যে ইতোমধ্যেই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে এবং খুব শীঘ্রই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মেট্রোরেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, “টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে মেট্রোরেলের সাথে সংযুক্ত করা হলে ওই এলাকার মানুষের যাতায়াত সুবিধা বাড়বে অনেকাংশে। এই নতুন রুটে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যাত্রার সময় লাগবে মাত্র ৪৮ মিনিট।”

বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিচালিত হচ্ছে। এর বর্ধিত অংশ কমলাপুরে ঠেকবে। সুতরাং ভবিষ্যতে রাজধানীবাসীরা উত্তরা থেকে কমলাপুর এবং টঙ্গী, এই দুই রুটে মেট্রোরেলের ডাবল সুবিধা পাবেন। যা তাদের যাতায়াত চলাচলকে আরও সহজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট