1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় সন্ত্রাসী নেতার সদস্য ‘সাগর’ গ্রেফতার, নারী নির্যাতন মামলায় অভিযুক্ত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ও কুখ্যাত সন্ত্রাসী নেতা নঈম উদ্দীন সেন্টুর একজন সন্ত্রাসী সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সদস্যের নাম ‘সাগর’। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ মাদক ব্যবসা, ধর্ষণ, জমি দখল ও অস্ত্র ব্যবসার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

দৌলতপুর থানার দারোগা কামরুল ইসলাম জানান, ‘সাগর’ একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেছেন যে, ‘সাগর’ হোসেনাবাদ এলাকায় একটি ফাঁকা মাঠের মধ্যে হোটেল ব্যবসার নামে অবৈধভাবে স্বামী পরিত্যক্ত নারীদের নিয়োগ করে বেশ্যাবৃত্তির মত অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এলাকাবাসীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, কুখ্যাত সন্ত্রাসী নেতা নঈম উদ্দীন সেন্টুর বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ‘সাগর’-এর বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট