1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল চীনের বাইটড্যান্স ডৌবাও ২.০ এআই চ্যাটবট উন্মোচন করল পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী প্রার্থীরা চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন, বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী-ভোলা পুলিশ সুপার

তিস্তা প্রকল্পের গাছ কাটা নিয়ে তীব্র সমালোচনা গোলাম মোহাম্মদ কাদেরের

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

দেদারছে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতি ও ক্ষমার অযোগ্য – গোলাম মোহাম্মদ কাদের

দিনাজপুর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, তিস্তা সেচ প্রকল্পের অধীনে ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। রবিবার এক সংবাদ বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তকে “আত্মঘাতী” ও “ক্ষমা করার অযোগ্য” বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের উল্লেখ করেন যে, তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলসহ আনুষঙ্গিক খাল সংস্কার ও সম্প্রসারণের কাজে বন বিভাগ এই বিপুল সংখ্যক গাছ কাটছে। ইতোমধ্যেই দিনাজপুরের নীলফামারী এলাকায় অন্তত ২০টি গাছ কাটা হয়েছে। প্রকল্প এলাকায় আগেও গাছ কাটা হলেও পুনরায় বনায়ন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

জাতীয় পার্টি নেতা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশ বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে প্রচুর গাছ কাটার সিদ্ধান্ট “আত্মঘাতী”। তিনি সরকারকে গাছ কাটা বন্ধ করে বনায়ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সময় পরিবেশ রক্ষার বিষয়গুলো প্রাধান্য পায়নি। সমালোচকরা অভিযোগ করছেন যে, দূর্নীতির মাধ্যমে অতিরিক্ত গাছ কেটে বিক্রি করে মুনাফা অর্জনই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ ঘটনায় তদন্ত দাবি জানানো হয়েছে।

পরিশেষে গোলাম মোহাম্মদ কাদের আহ্বান জানিয়েছেন, দেশ ও পরিবেশের বিরুদ্ধে কাদের স্বার্থে এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট