1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

রেল যাত্রী সেবার আধুনিকায়ন শুরু

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ে নতুন পুরাতন কোচ বন্টন ও আধুনিকায়নের মাধ্যমে রেল যাত্রী সেবার উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। পূর্বাঞ্চলে নতুন কোরিয়ান রেক চালু করা হচ্ছে এবং প্রভাতী/মহানগর গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস প্রতিস্থাপন করা হবে টাঙ্গুয়ার এক্সপ্রেস নামের নতুন বিরতিহীন ট্রেনটি দিয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন রাত্রিকালীন বিরতিহীন ট্রেন 811/812 নং চালু হচ্ছে। মহানগর গোধূলির অবমুক্ত রেক দিয়ে ঢাকা-নোয়াখালী রুটে নতুন সুবর্ণচর এক্সপ্রেস চালু করা হবে।

অপরদিকে, তূর্ণা ও বিজয়ের অবমুক্ত রেক দিয়ে রংপুর, লালমনির, কুড়িগ্রাম, উদয়ন, পাহাড়িকা, কালনী, উপকূল ও মহানগর এক্সপ্রেসের লোড/কোচ সংখ্যা বাড়ানো হবে। তবে এখন চট্টলা, মেঘনা, অগ্নিবীণা, হাওর, যমুনা এক্সপ্রেসের কোন পরিবর্তন হচ্ছে না।

পশ্চিমাঞ্চলে নতুন পাবনা এক্সপ্রেস ৮০৭/৮০৮ নং ও বুড়িমারী এক্সপ্রেস ৮০৯/৮১০ নং চালু হচ্ছে। রুপসা, সীমান্ত ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের অবমুক্ত কোচ দিয়ে বাংলাবান্ধা, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিস্থাপন করা হবে। বাংলাবান্ধার অবমুক্ত কোচ দিয়ে মধুমতি এক্সপ্রেস প্রতিস্থাপিত হবে। অন্যদিকে মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়ার অবমুক্ত কোচ দিয়ে বরেন্দ্র, সিরাজগঞ্জ ও ঢালারচরের লোড বাড়ানো হবে।

রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট