1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

মার্কিন নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল, পিটার হাসের প্রত্যাহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে নিযুক্ত করা হয়েছে। হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করা হয়।

মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ-মিশন প্রধান হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি ঢাকায় ডেপুটি মিশনপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে আসছেন।

অন্যদিকে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে প্রত্যাহার করা হচ্ছে। তিনি ২০২১ সালের জুলাই থেকে এ দায়িত্ব পালন করছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ডেকা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র মারফত জানাযায়, রাষ্ট্রদূত হাসের বিভিন্ন বিষয়ে মন্তব্য এবং বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তার সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল। ফলে তাকে আগেই প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ মার্কিন কূটনীতির গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট