1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

সরকার নতুন ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ প্রকাশ করেছে যা দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্দেশিকায় বিভিন্ন ধরনের যানবাহনের জন্য আলাদা আলাদা গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে মোটরসাইকেলচালকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দেশের এক্সপ্রেসওয়ে সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা আগের ৮০ কিলোমিটার থেকে কমিয়ে ৬০ কিলোমিটারে নির্ধারণ করা হয়েছে। আর জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল এখন থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় মোটরসাইকেলের গতিসীমা থাকবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার।

এছাড়া, মিনি ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৫০ কিলোমিটারে সীমাবদ্ধ করা হয়েছে। আর বাস-মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

বিশেষজ্ঞরা মনে করেন এই নতুন নির্দেশিকা সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনার মাত্রা ও গুরুত্বর কমবে। এছাড়া পরিবেশ দূষণ হ্রাস এবং জ্বালানি সাশ্রয়েও এর ইতিবাচক প্রভাব পড়বে।

তবে এই নির্দেশিকা বাস্তবায়নের উপর নির্ভর করবে এর সাফল্য। সরকার পাশাপাশি নাগরিকদের সচেতনতাও অপরিহার্য। সবাই যদি নিয়ম মেনে চলেন, তাহলেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। এজন্য সরকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট