1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

মেট্রোরেল এর কাজরে জন্য কমলাপুর-টিটি পাড়া সড়কের একটি লেন আগামী ৬ মাস বন্ধ থাকবে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করলেও এটির শেষ গন্তব্য হবে কমলাপুর। এরইমধ্যে কমলাপুরে মেট্রোরেলের স্টেশনের নির্মাণ কাজ শুরু হওয়ায় ওই এলাকায় যানজট শুরু হয়েছে। দুর্ভোগের বর্ণনা দিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। মেট্রোরেলের এই অংশের নির্মাণ কাজের জন্য আগামী ছয় মাস কমলাপুর-টিটিপাড়া সড়কের দুই লেনের একটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যে লেনটি চলমান থাকবে সেটা দিয়ে শুধু টিটিপাড়া থেকে কমলাপুর যাওয়া যাবে। কমলাপুর থেকে টিটিপাড়াগামী যানবাহনগুলোকে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে।’

মাহফুজুর রহমান আরও বলেন, ‘স্টেশনের প্রথমতলার নির্মাণ কাজের সময় এই লেনটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হবে। তাই একটি লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রথমতলার নির্মাণ কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলেও জানান তিনি।

ডিএমটিসিএল বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ সম্প্রসারণ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট