1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার কুকরি মুকররিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকররিতে আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কুকরি মুকররি অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা’।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় কুকরি মুকররি বাজার, ইউনিয়ন পরিষদ এলাকা এবং লার্নিং সেন্টার চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্লাস্টিক ও পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ৩৫ জন নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, জিজেইউএস শাখা ইনচার্জ মোঃ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট