1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ রায়হান আহমেদ (১) আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঘটনাটি ঘটে বুধবার (১০ই ডিসেম্বর) ১১টার দিকে রায়হানের নানার বাড়ি-কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং শিশুটির শরীরেও আগুন ধরে যায়।

স্থানীয়রা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় শিশুটির নানি বাড়িতে ছিলেন না। রায়হানের মা তাকে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি দৌড়ে এসে দেখতে পান ঘর অন্ধকার হয়ে গেছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,“বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দগ্ধ রায়হান পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের আবেদনে মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট