1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন

সাংবাদিক পরিচয়ে প্রতারণা: রাজনগরে দু’জন আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

 

সাংবাদিক পরিচয়ে চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার (৩ রা ডিসেম্বর) রাজনগরের মনসুরনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের রাজনগরে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক দুই ব্যক্তি বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের টার্গেট করে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা চালিয়ে আসছেন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিকে টার্গেট করেছেন।

ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেল আহমেদ, রাজনগর উপজেলা যুবদলের সদস্য সচিব রোকন আহমদ এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক। সাংবাদিকরা তাদের পরিচয় যাচাই করার চেষ্টা করেন এবং নিশ্চিত হন যে তারা কোনো জাতীয় দৈনিকের সঙ্গে সম্পৃক্ত নন।

রাজনগর থানা পুলিশ জানায়, “আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের শর্ত বা ছায়া অনুসরণ করছে কিনা, তারা পেশাগতভাবে প্রকৃত সাংবাদিক কিনা, কিংবা অন্য কোনো পেশায় যুক্ত আছে কি না—আমরা বিষয়গুলো তদন্ত করছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনগর থানা পুলিশ আরও জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণাসহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট