1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিলের তালতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-তেলিবিলের তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন ও সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ইউনিয়নের স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে তালতলা জামে মসজিদের সভাপতি, ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৬০) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪২) বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে তালতলা এলাকায় গেলে সেখানে রাস্তার ওপরে ধানের ফাড়া বিছানো ও স্তূপ থাকায় বিপরীত থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটম গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, তাৎক্ষণিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে নিয়ে যাওয়ার সময় পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুইজনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট