1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার মিশন চৌমুহনী জামে মসজিদের জায়গা ও সীমানা দীর্ঘ ৩০ বছর পর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে উদ্ধার করলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন। বুধবার (১০ই ডিসেম্বর) কুলাউড়া উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের যৌথ অভিযানে মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের সীমানা এবং মুল ৬ শতক জমি নিয়ে চলমান বিরোধের অবসান দীর্ঘ ৩০ বছর পর সমাধান হলো।

মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগ করে আসছিলেন স্থানীয় ফাতু মিয়া নামক জনৈক ব্যক্তি। এ নিয়ে একাধিকবার এলাকার গনমামান্য ব্যক্তিগন শালিসি বৈঠক করে বিষয়টি সুরাহা না হওয়ায় মসজিদ কমিটি প্রশাসনের দ্বারস্থ হন। এর ফলে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধান হলো। এসময় অভিযানে সওজের পক্ষে অংশগ্রহন করেন সার্ভেয়ার শরিফুল ইসলাম, সাদন রবিদাস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সঞ্জয় কুমার সিংহ ও কুলাউড়া থানার এস আই ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি দল।

উল্লেখ্য; ব্রাহ্মন বাজার মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের জায়গা ও সীমানা দখল নিয়ে দীর্ঘ ৩০ বছর থেকে স্থানীয় মুসল্লিদের মধ্যে নানান ক্ষোভ ও দু-পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। অবশেষে ইউএনও এর হস্তক্ষেপে মসজিদের জায়গা ও সীমানা পুনরুদ্ধার হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট