1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চর কুকরি-মুকরিতে বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নে অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের উদ্যোগে বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ মে, ২০২৫) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষকদের জলবায়ু-সহনশীল আধুনিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে টেকসই জীবিকা গঠনে সহায়তা করা।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মো. মনিরুল হক এবং প্রশিক্ষণ সহকারী কৃষিবিদ মো. সোয়েব নবীন উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন এবং এই অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী কৃষি কৌশল সম্পর্কে ধারণা দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আদা চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল: উন্নত জাতের আদার বীজ, চাষের জন্য বস্তা, সার (টিএসপি, এমওপি, বোরন, জিপসাম, জিঙ্ক), কীটনাশক (ফুরাডান ও ব্যাভিস্টিন), এবং হরমোন (হরমেক্স)।
এই উদ্যোগের মাধ্যমে চর কুকরি-মুকরির কৃষকরা জলবায়ু-অনুকূল কৃষি পদ্ধতি গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে। এই কর্মসূচি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট