1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত।

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বোরহানউদ্দিন পৌর বাজারের বিভিন্ন কাচামালের আড়ৎ, মুদি মনোহারী দোকান, গার্মেন্টস পন্য বিক্রি দোকান, ঔষধের ফার্মেসী এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। পৌর বাজারের ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা না করার নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে নিত্য ভোগ্যপন্য নির্ধারিত মূল্যের বেশি বিক্রি না করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট সকলের প্রতি।
এ-সময় বিভিন্ন ঔষধের ফার্মেসীতে অভিযান পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মেডিসিন বিক্রি লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।
অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে অনুমতি পত্র না থাকায় জরিমানা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুমতির জন্য সর্তক করা হয়।

বোরহানউদ্দিন পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় নাছির স্টোর (স্বত্ত্বাধিকারী: মো. নাছির উদ্দিন, বয়স: ৪৮ বছর)-কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মেসার্স রহমান মেডিকেল (স্বত্বাধিকারী: আতিকুর রহমান সবুজ) লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা কালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, স্যানেটারী ইন্সপেক্টর নাছির উদ্দিন, এবং বোরহানউদ্দিন থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট