1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

পবিপ্রবি শিক্ষার্থী আশিকের মৃত্যু: দায়িত্বে অবহেলায় অভিযুক্ত ডা. শামীম আল আজাদ ওএসডি

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এএসএম শামীম আল আজাদকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) করা হয়েছে।

১৬ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. শামীম আল আজাদকে ওএসডি করে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।

১৪ এপ্রিল, সোমবার বিকেলে ক্যাম্পাসে ফুটবল খেলার সময় পুকুরে ডুবে যান আশিক। দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, আশিককে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর প্রায় ৪০ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই পবিপ্রবি ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ। ১৫ এপ্রিল শিক্ষার্থীরা বরিশাল-বাউফল সড়ক অবরোধ করে এবং পরবর্তীতে পায়রা সেতুর টোল প্লাজায় অবস্থান নেন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

ভিসি ড. রফিকুল ইসলাম বলেন, “আমাদের একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে চিকিৎসার অবহেলার কারণে আমরা হারিয়েছি। এটা শুধু একটি পরিবারের নয়, পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটির অপূরণীয় ক্ষতি।”

ডা. শামীম আজাদকে ওএসডি করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্তটিকে স্বাগত জানালেও, অনেক শিক্ষার্থী একে অপর্যাপ্ত উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশিকের মৃত্যুকে কেন্দ্র করে যথাযথ বিচার এবং হাসপাতালের দায়ীদের শাস্তির বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট