1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জুরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা, আধুনিক ভোলার রূপকার, অবিভক্ত ঢাকা সিটির প্রথম মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ১৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার বাদ আসর ভোলা শহরের উকিল পাড়াস্থ নিজ বাসভবন “শান্ত নীড়ে” মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির (বিজেপি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি এবং সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে মরহুম নাজিউর রহমান মঞ্জুরের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “আমার পিতা দেশ ও জাতির কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরকাল মনে রাখবে।” পাশাপাশি তিনি সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বনী আমিন। এর আগে সকালে পবিত্র কোরআন খতম ও মরহুমের কবর জিয়ারত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট