1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ (রোববার, ৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শত বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

আজ সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা গোলাম মাওলা মজনু মিয়া।

এছাড়াও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ অন্যান্য গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা জানান, রোজা রাখা থেকে শুরু করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো ধর্মীয় উৎসবগুলো তারা সৌদি আরবের সময় অনুসরণ করেই উদযাপন করেন।

ভোলার এই ১০টি গ্রামের বাসিন্দারা আগামী ঈদুল আযহাও একই নিয়মে উদযাপন করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট