1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৪০ হাজার লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারাকৃত শর্ত ভঙ্গ করে ও সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরদিকে নিত্যপণ্যের বাজারে পণ্যের গায়ে থাকা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অপরাধে ১১ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ই মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।

তিনি প্রতিবেদককে বলেন, সরকার পূর্ননির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। এমন খবরে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ে থাকা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসাকরার অপরাধে ১১ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা তা আদায় করা হয়। সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ও পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট