1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

মাধবপুরে কোম্পানির দূষিত পানিতে মারা গেল খামারির ৩০০ হাঁস!

মোঃআল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের মাধবপুরে কয়েকটি কোম্পানি থেকে নিষ্কাশিত দূষিত পানিতে এক কৃষকের ৩০০ হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটেছে।প্রায়শই ওইসব দূষিত পানিতে স্থানীয় হাঁস-মুরগি ও মৎস্য সম্পদের ক্ষতি সাধনের ঘটনা ঘটছে।ভুক্তভোগী ওই কৃষক খামারি নাম জমির আলী।তিনি উপজেলার বাঘাসুরা ইউপির সাতপাড়িয়া গ্রামের মৃত মোর্তুজ আলীর পুত্র ।

এ ঘটনায় তার প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।ফলে।চরম আর্থিক সংকটে দিন যাচ্ছে কৃষকের।

জানা যায়,রবিবার (১৫ ডিসেম্বর) খামারি জমির আলীর হাঁস স্থানীয় একটি খালের দূষিত পানিতে নামলে আচমকাই হাঁসগুলা মরতে শুরু করে। খামারীর ৮০০ হাসের মধ্যে ৩০০ হাসই রাতের ভিতরে মারা যায়।এলাকায় পানি দূষণের কারণে আরো অহরহ হাঁস-মুরগী ও খাল বিলের মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে।স্থানীয় ৩টি কোম্পানির দূষিত পানি খালে নিষ্কাশিত হয়।কোম্পানির ইটিপি ভালভাবে কাজ না করায় স্থানীয় রাজখাল নামে পরিচিত একটি খাল চরম দূষণের শিকার হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। ওই স্থানীয় কোম্পানিগুলো হলো-কভারটেক ওয়্যার কোম্পানি লি:,পাইয়োনিয়ার ডেনিম লি: ও নাহিদ টেক্সটাইল লি:।

ভুক্তভোগী কৃষক জমির আলী কালবেলাকে বলেন,আমার ৮০০ মধ্যে ৩০০ হাঁস কোম্পানির দূষিত পানিতে মারা গেছে।সবগুলা হাসছিল ডিমওয়াল খাকি ক্যাম্বেল জাতের। বাকি হাঁসগুলার অবস্থাও আশঙ্কাজনক।আমি চাই দূষিত পানির বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।

স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া জানায়,খালটি দূষণের কারণে ক্রমেই বিপদজ্জনক হয়ে উঠছে। আজ জমির আলীর তিন শত হাস মারা গেল।আমরা এর বিহিদ চাই।

যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিঠুন সরকার জানান,ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে চিকিৎসা প্রদান করব।আর দূষিত পানিতে হাঁস মারা গেলে বিষয়টি পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব রয়েছে।

এ ব্যাপারে উল্লেখিত ৩টি কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু জানান, কোম্পানিগুলা পরিবেশের লাইসেন্স নিয়ে কাজ করছে। এরপরেও ফ্যাক্টরিসমূহ থেকে কোন ধরনের দূষিত পানি খালে প্রবেশ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট