1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

হোয়াট ওয়াশ এড়িয়ে রেকর্ডময় দিনে টি-টুয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ১০ উইকেটের জয়!

মোসলেম রেজা, ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আগের ২ ম্যাচ হারার পর থেকে শংকা তৈরি হয়েছিলো টি-টুয়েন্টিতে সদ্য আবির্ভাব হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ হবার।

ক্যাপ্টেন নাজমুল হাসান (শান্ত) আজ ৩য় টি-টুয়ান্টিতে ২ পরিবর্তন করেন। ব্যাটার জাকের আলির বদলি লিটন দাস ও পেসার শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ দেন হাসান মাহমুদকে। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে শুরুতে দুঃশ্চিন্তা জাগিয়ে ফেলে টাইগার বোলিং ইউনিট। পাওয়ারপ্লের ৫ম ওভারে সাকিবের বলে সৌম সরকারে হাতে ক্যাচ তুলে দেবার আগে মার্কিন ব্যাটার আন্দ্রে গৌউসের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৭ রান। পাওয়ার প্লের শেষ ওভারে আসা কাটার মাস্টার মোস্তাফিজুরের শর্ট লেন্হের বল পুল করে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন মার্কিন ব্যাটার সায়ান জাহাঙ্গীর।

পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে তখন ২ উইকেটের বিনিময়ে ৪৬ রান। এরপর অবশ্য নিয়মিত উইকেট হারাতে থাকে কোরি এন্ডারসনেরা। ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১০ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের ষষ্ঠ সেরা বোলিং করলেন মোস্তাফিজুর।
মোস্তাফিজের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০৪ রান আটকে ফেলেছে বাংলাদেশ। মোস্তাফিজুর ছাড়া বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন তানজিম হাসান (৪-১-৩২-১), সাকিব আল হাসান (৩-০-২৩-১) ও রিশাদ হোসেন (৪-১-৭-১)।

আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ডও গড়েছেন রিশাদ।

১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২ বলে ৫৮ রান আসে তানজিদ হাসানের ব্যাট থেকে। আরেক ওপেনার সৌম সরকার ১৫৩.৫৭ স্ট্রাইক রেটে ব্যাট করে ২৮ বলে ৪৩ রান করে। দুই ওপেনারের চার ছক্কার মারে ১১.৪ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ১০৫ রান টপকে গিয়ে, টি-টুয়েন্টি বাংলাদের প্রথম ১০ উইকেটের বিনিময়ে বিশাল জয়।

সিরিজের ৩য় ম্যাচে ৬ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ ও সর্বমোট ১০ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

৩ ম্যাচের টি-টুয়ান্টি সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শেষ ম্যাচ বাংলাদেশ জয় লাভ করে ২-১ এ সিরিজ শেষ হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট