1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন তারেক রহমান, সেনাক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভার কর্মসূচি পটুয়াখালীতে মাদকসহ ছয় মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটুয়াখালীর দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ইয়াবাসহ আটক ১ পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক জলঢাকায় তথ্য সংগ্রহকালে মব করে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা শনিবারের মধ্যে ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালীতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বরগুনায় অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

জলঢাকায় তথ্য সংগ্রহকালে মব করে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাধা। মোশারফ হোসেন নামের এক ব্যক্তি মব করে সংবাদকর্মী সুমন মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুমন মিয়া দৈনিক বাংলার জনতা পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

​রোববার (৫ ই জুলাই) থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে জলঢাকা থানায় সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে মোশারফ হোসেন তাকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়। পরে ৪ জুলাই রাত আনুমানিক ২টার দিকে সুমন মিয়া জলঢাকা ট্রাফিক মোড়ে চা নাস্তা করে ফেরার পথে বাজারে মোশারফ হোসেন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, মোশারফ হোসেন তাকে কিল-ঘুষি মারেন এবং গলায় চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

​এসময় ঘটনার প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারী মোশারফ হোসেন সুমনকে পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।তথ্য সংগ্রহকালে থানায় মব করার পর বাজারের জনসম্মুখে সুমনের ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এই ঘটনায় ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেস ক্লাবের সদস্যদের সাথে পরামর্শ করে ৫ জুলাই জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছে সুমন। এ বিষয়ে জানতে চাইলে সুমন মিয়া জানায়, অভিযুক্ত মোশারফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জমি দখলসহ বিভিন্ন ধরনের মব সৃষ্টির ব্যাপক অভিযোগ রয়েছে। ঘটনার দিন আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। আমাকে মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা করে পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশাসনের কাছে দ্রুত এই হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট