1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

মুলাদীতে জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জামিলা আক্তার (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদের নন্দীরবাজার এলাকা থেকে রোববার সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্বজনরা।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বালুবাহী ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে মরদেহটি জামিলার বলে শনাক্ত করেন।

নিহত জামিলা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। সে ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে গোসলে নামে। তারা সাঁতার না জানায় অল্প পানিতে গোসল করছিল। একপর্যায়ে জামিলা পা পিছলে নদীর গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যেতে থাকে। এ সময় স্থানীয় এক পথচারী জান্নাতকে উদ্ধার করতে সক্ষম হলেও জামিলা নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। শনিবার বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালানোর পরেও কোনো সন্ধান না পেয়ে তারা ফিরে যায়। এরপর স্বজনেরা ট্রলার ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজ চালিয়ে আসছিলেন। রোববার সকালে নিখোঁজের স্থান থেকে ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদে তার মরদেহ ভেসে উঠে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, “নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট