1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৯০ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় জেলার ৮টি উপজেলায় মোট ১ লাখ ৯০ হাজার ১২০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে জেলাজুড়ে ২ হাজার ৭১৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এসব কেন্দ্রে ২ হাজার ৭১৮ জন টিকাদান কর্মী ও ৮ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আসমা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, উপজেলাভিত্তিক টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালী সদরে ৩৪ হাজার ৫৬০ জন, পটুয়াখালী পৌরসভায় ৯ হাজার ১৬৫ জন, বাউফলে ৪০ হাজার ৪০২ জন, দশমিনায় ১৭ হাজার ৬৯৮ জন, দুমকিতে ৮ হাজার ৩৬৫ জন, গলাচিপায় ৩৬ হাজার ৯৩১ জন, কলাপাড়ায় ৩১ হাজার ৫৫০ জন এবং মির্জাগঞ্জ উপজেলায় ১১ হাজার ৪৪৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অভিভাবকদের সচেতন করে বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। তিনি নির্ধারিত বয়সী কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেজন্য সকল অভিভাবককে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগের আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করবে এবং টিকার মান নিয়ন্ত্রণে কোল্ড চেইন ব্যবস্থাপনা যথাযথভাবে রক্ষা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট