1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা জলঢাকায় ৩২টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন কুখ্যাত চোর আটক পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে

পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষকসহ দুই আসামি গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযানে এক ওয়ারেন্টভুক্ত কলেজ শিক্ষক ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সোমবার (৩০ মার্চ) রাত ও মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সময়ে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক মো. আল-আমীন হাওলাদার (৩৮) এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদার (৩৫)।
দুমকি থানা জানায়, পারিবারিক কলহজনিত একটি ডিক্রি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে আল-আমীন হাওলাদারকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মিজান শিকদারের বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে, যা মোট ১৬টি মামলায় দাঁড়িয়েছে।
গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া এলাকায় এবং আল-আমীন হাওলাদারের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট