1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

২৯৯ নং আসনের ধানের শীষের পক্ষে লংগদুতে স্বেচ্ছাসেবক দলের গণজোয়ার

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলায় ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিশাল মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিলটি মাইনীমুখ ইউনিয়নের মাইনী গাঁথা ছড়া সংযোগ সেতু থেকে শুরু হয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এসে এক নির্বাচনী জনসভার মাধ্যমে শেষ হয়।জনসভায় লংগদু উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম (তারা)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্য সচিব আবদুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লংগদু উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রয়েছে। তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিপুল পরিমাণ ভোট দিয়ে দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট