1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

বৃক্ষরোপণে বিশেষ অবদান দ্বিতীয়বারের মতো প্রথম পুরস্কার পেল ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা

মোঃ সামিরুজ্জামান, ভোলা
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো প্রথম পুরস্কার অর্জন করেছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্লাবটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল আই-এর পরিচালক মুকিত মজুমদার।
অনুষ্ঠানে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং ভোলা জেলা শাখার সভাপতি জাবির হাসনাইন ডিকেন।

বৃক্ষরোপণ কার্যক্রমে ধারাবাহিকতা ও সুসংগঠিত উদ্যোগের জন্য এবারও সংগঠনটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। চলতি বছরে ভোলা জেলায় বাংলালিংক, জেলা কৃষি অধিদপ্তর ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) এর সহযোগিতায় এক লক্ষ ১৩ হাজারেরও বেশি গাছ রোপণ করেছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা, যা স্থানীয়ভাবে পরিবেশ রক্ষা ও সবুজায়নে একটি উল্লেখযোগ্য ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট