1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

লংগদুতে পার্কের আড়ালে বেহায়াপনা, তৌহিদী জনতার ক্ষোভ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

 

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সি ওর টিলা এলাকায় পার্কের নামে কবরস্থানের ওপর মঞ্চ নির্মাণ করে গান-বাজনা ও অশালীন কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লংগদু উপজেলা ইমাম সমিতি ও সর্বস্তরের তৌহিদী জনতা।

শনিবার (১৫ নবেম্বর) বেলা ১২টায় উপজেলার মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে লংগদু সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে একত্রিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন, উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবি সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও তৌহিদী জনতা।

বক্তারা বলেন, শান্তিপ্রিয় লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সি ওর টিলা স্থানে পার্কের নামে প্রথম দিনই মেয়েদের নাচ, বেহায়াপনা ও জুয়ার আসর বসানো হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার পেছনে স্থানীয় আবুল কালাম নামে একজন জড়িত আছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তাদের দাবি, তিনি নিজেকে বিভিন্ন সংগঠনের নেতা পরিচয় দেন এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে স্থানীয়দের হুমকি দিয়ে আসছেন।

উল্লেখ্য, ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে পার্ক উদ্বোধনের নামে কবরের ওপর অশালীন কার্যকলাপ চালানো হলে স্থানীয়রা বাধা দেন। এতে বাধা প্রদানকারী একজনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। পরে খবর পেয়ে তৌহিদী জনতা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টরা জেনারেটর বন্ধ করে নিজেদের জিনিসপত্র ভাঙচুর করে নৌকায় করে পালিয়ে যান।

এসময় ভেতরে ঘুরতে আসা কিছু মহিলা ও মেয়েরাও আটকা পড়ে গেলে তৌহিদী জনতার কয়েকজন তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বক্তারা অভিযোগ করেন, পরদিন সকাল থেকে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৌহিদী জনতার বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট