1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

দশমিনায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন, শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবিতে পটুয়াখালীর দশমিনায় বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে নিরীহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীন দেশে সরকারি-বেসরকারি শব্দটি কেন থাকবে? জুলাই আন্দোলন ছিল বৈষম্যবিরোধী আন্দোলন, অথচ এখনো আমরা বৈষম্যের শিকার।”

তারা আরও বলেন, “ন্যায্য দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনী আমাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে। এতে বহু শিক্ষক রক্তাক্ত হয়েছেন। জাতি গঠনের কারিগরদের এভাবে অপমান করা সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না।”

মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, যতদিন যৌক্তিক দাবি পূরণ না হবে, ততদিন উপজেলার সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন ড. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহবর হোসেন, আউলিয়াপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, বড়গেপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া, বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট