1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এবং গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধনিয়া ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা অংশ নিয়ে শিক্ষা সুরক্ষা, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিনান্স) মোঃ মোস্তফা কামাল।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন। কর্মসূচি সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ ও মোঃ কামরুজ্জামান।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিক্ষা সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট