1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে । সোমবার (৯ মার্চ) গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এবং গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যরা অংশ নিয়ে শিক্ষা সুরক্ষা, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। কর্মসূচি সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ ও মো. কামরুজ্জামান।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিক্ষা সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট