1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ঢাকা-বরিশাল নৌপথে ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নদীপথে হারিয়ে যাওয়া এক ঐতিহ্য আবার ফিরতে যাচ্ছে। চলতি মাসেই ঢাকা-বরিশাল নৌপথে চালু হচ্ছে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত মে মাসে স্টিমার চলাচল পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে ‘পিএস মাহসুদ’ নামের পুরনো একটি স্টিমার সংস্কার করে নতুন রূপে প্রস্তুত করা হয়েছে।

স্টিমারটির কাঠামোগত সংস্কার ইতোমধ্যে শেষ হয়েছে, এখন চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা ও আরামদায়ক সুবিধা বৃদ্ধির কাজ। সার্ভে, ফিটনেস রিপোর্ট ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই যাত্রীবাহী স্টিমারটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি শেষ থাকলে অক্টোবরের মধ্যেই স্টিমারটি ঢাকা-বরিশাল রুটে নিয়মিত যাতায়াত শুরু করবে।

বাংলাদেশের নদীপথে স্টিমার শুধু পরিবহন নয়, ইতিহাস ও সংস্কৃতির অংশ। দীর্ঘদিন পর এই পরিষেবা ফিরে আসায় দক্ষিণাঞ্চলের মানুষ একধরনের নস্টালজিয়া ও গর্ব অনুভব করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যবাহী নৌপর্যটনকেও নতুন করে প্রাণ দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট