1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে ফিল্মি কায়দায় প্রাইভেট কারে তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত একজনের পরিচয় পেয়েছে পুলিশ। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে। তাকে গ্রেফতারে জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত রবিবার (৮ মার্চ) সকাল প্রায় সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম জাহাঙ্গীর। তার বাবার নাম লাল মিয়া। তাদের বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জাহাঙ্গীর নামের ওই যুবকের বিরুদ্ধে এর আগেও চুরি ও ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছিল জনতা।

ভুক্তভোগী ওই নারীর নাম ফাতেমা পারভেজ নিশি। তিনি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, “ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকেসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় ওই এলাকায় নারী কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট