1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ৫০ হাজার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬৮৯ জনে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৭৪ জন। এরপর চট্টগ্রামে ৮৩, ঢাকায় ১৪৫ (যার মধ্যে উত্তর সিটিতে ১১৮ ও দক্ষিণে ৯০ জন), খুলনায় ৫৭, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১১ এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এদিন মারা যাওয়া ৩ জনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন খুলনা বিভাগের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ৪৮ হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

গত বছরের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম হলেও, সংক্রমণের হার এখনো বিপজ্জনকভাবে বাড়ছে। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট