1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় ভোররাতের অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত, ক্ষতি ৪০ লাখ টাকা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে শনিবার দিবাগত ভোর সাড়ে চারটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে কাপড়-জুতা, ইলেকট্রনিক্স ও মুদি-মনোহারি তিন দোকান সম্পূর্ণ পুড়ে যায়; পাশের দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন ফজরের আযান দিতে এসে লেলিহান শিখা দেখে মাইকে আহ্বান জানালে স্থানীয়রা ছুটে আসে ও কলাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক হাবিবুর রহমান, আল-আমিন ও বাচ্চু জানান, তাদের ক্ষতি যথাক্রমে ২০ লাখ, ১৫ লাখ ও ৫ লাখ টাকা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন; ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ সহায়তা দেওয়া হবে এবং পূর্ণ প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট