1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন

জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকায় স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইডেন ব্লেকিংস ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র এসোসিয়েট প্রফেসর ড. শহিদুজ্জামান কুরাইশী। গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হানিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জেয়াউল হক, অফিসার ইনচার্জ নাজমুল আলম, পরিচালক আহসানুল হক ডিউক, পরিচালক হেলাল হোসেন চৌধুরী, পরিচালক মাহফুজ আনাম হামিম, শিক্ষানুরাগী আলতাফ হোসেন, আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলরুবা বেগম ও গোলনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল ইসলাম প্রমুখ। এসময় অধ্যক্ষ হানিফ সরকার বলেন, এই অঞ্চলে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে এই গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। আবাসিক অনাবাসিক দুই পর্যায়ে শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শ হিসেবে গড়ে তুলতেই আমাদের লক্ষ। যেন নীলফামারীর অভিভাবকগন সন্তানদের নিয়ে রংপুর দিনাজপুরমুখী না হয়। গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিযোগিতায় ৬০ টি ইভেন্টে ৪ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় বিজয়ী প্রায় ২ শত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট