1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর একটি অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাউফল আর্মি ক্যাম্পের একটি দল বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পঞ্চায়েত বাড়ি এলাকার একটি বাড়ি থেকে মো. রিপন খাঁ (৩৫) ও তার স্ত্রী মোছা. মিনারা বেগম (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামাদি ১০ প্যাকেট এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত ও আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের পর আটককৃত দুইজন এবং উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট