1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অরবিন্দ পোদ্দার,নলছিটি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. আনিসুর রহমান খান হেলাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না, জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ।

এসময় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট